অনুষ্ঠান ও কর্মসূচি

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের ৩ দিন ব্যাপী কর্মীসম্মেলন

07 Mar, 2023 Super Admin 367 ভিউ
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের ৩ দিন ব্যাপী কর্মীসম্মেলন

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের ৩ দিন ব্যাপী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের নেতাকর্মীদের অংশগ্রহণে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হয় তিন দিন ব্যাপী এই সম্মেলন। পরে ২ মার্চ পাবনা, নাটোর ও রাজশাহী জেলা এবং সর্বশেষ ৫ মার্চ মেহেরপুর জেলা হেযবুত তওহীদের নেতা-কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রতিটি সম্মেলনে সংশ্লিষ্ট জেলাগুলো থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠে অনুষ্ঠানস্থল। স্থানীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, কেন্দ্রীয় নেতাদের দিক-নির্দেশনা, ২০২৩ সালের কর্মপরিকল্পনা, প্রশ্নোত্তর সহ নানা পর্বে সাজানো ছিল প্রতিটি সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাজমান নানা সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যমান সংকট মোকাবেলায় সঠিক কোনো রূপরেখা জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্বের কাছে নেই। ফলে মুসলিম রাষ্ট্রগুলো সহ সারা বিশ্ব অন্যায় ও অশান্তিতে ডুবে আছে। কেবল স্রষ্টার দেয়া সঠিক আদর্শই এর রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মানবজাতিকে মুক্তি দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, হেযবুত তওহীদ মানুষের সামনে ইসলামের সঠিক আদর্শ তুলে ধরলে একটি স্বার্থান্বেষী মহল সত্যনিষ্ট এই আন্দোলনের বিরোধিতায় লিপ্ত হয়। ধর্মের লেবাসধারী এই গোষ্ঠীটি তাদের কায়েম করে রাখা স্বার্থ রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, হেযবুত তওহীদ যে মহাসত্য মানুষের সামনে তুলে ধরেছে, কোনো ষড়যন্ত্রই তা আড়াল করে রাখতে পারবে না। এ সময় ইসলামের প্রকৃত আদর্শ প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দিতে উপস্থিত নেতা-কর্মীদের প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন হেযবুত তওহীদের এমাম।
হেযবুত তওহীদের খুলনা-২ বিভাগীয় আমীর মোতালেব খানের সভাপতিত্বে এই আয়োজনে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রূফায়দাহ পন্নী, খুলনা-১ বিভাগীয় আমীর সামসুজ্জামান মিলন, চট্টগ্রাম বিভাগীয় আমীর নিজাম উদ্দিন, ঢাকা বিভাগীয় আমীর ডাক্তার মাহবুব আলম মাহফুজ, খুলনা বিভাগীয় দপ্তর সমন্বয়ক শাহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ। নানা বয়সী নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে প্রতিটি সম্মেলন হয়ে উঠে প্রাণবন্ত। উল্লেখ্য যে, সম্মেলনের প্রথম দিনে ৫৫ জন, দ্বিতীয় দিনে ৪৫ জন এবং তৃতীয় দিনে ৬০ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে ফর্ম পূরনের মধ্য দিয়ে হেযবুত তওহীদে যোগদান করেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি