অনুষ্ঠান ও কর্মসূচি

জমকালো আয়োজনে দৈনিক বজ্রশক্তির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

30 Nov, 2022 Super Admin 975 ভিউ
জমকালো আয়োজনে দৈনিক বজ্রশক্তির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জমকালো আয়োজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ‘অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর’ স্লোগানে এগিয়ে চলা দৈনিক বজ্রশক্তির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, খ্যাতিমান সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অধ্যাপক, সমাজসেবক, রাজনীতিবিদ, শুভাকাঙ্ক্ষী ও অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের থিম স্লোগান ছিল ‘যুদ্ধমুক্ত বিশ্ব চাই’। এই স্লোগানের আলোকে আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘অর্থনৈতিক ও খাদ্য সঙ্কট মোকাবেলায় আমাদের করণীয়’। প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক বজ্রশক্তির প্রধান উপদেষ্টা ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পত্রিকা প্রকাশ কেউ লাভের জন্য করে না। ইতিহাস তাই বলে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকা ছিল অসামান্য। এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায়, জুলুম, নির্যাতন, বঞ্চনা, ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শক্তি যুগিয়েছে সময়ের পত্রিকাগুলো। সেই সময়ে পত্রিকাগুলোর ভূমিকা, হাজার হাজার মুক্তিযোদ্ধার সম্মিলিত ভূমিকার চেয়ে কোন অংশে কম নয়। তিনি আরো বলেন, বাংলাদেশ যখন জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িক শক্তির কালো থাবার কবলে পড়ছিল, দেশের শান্তি-সমৃদ্ধি, উন্নতি বিনষ্ট করার অপচেষ্টা চলছিল তখন আমরা সর্বপ্রথম মাঠে নেমেছি। সেসময় আমরা জনগণকে সচেতন করার জন্য পুস্তিকা, হ্যান্ডবিল ইত্যাদি বিলি করেছি। কিন্তু তবুও আমরা কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, এক শ্রেণির উগ্রবাদী গোষ্ঠী আমাদের নানা ধরনের মিথ্যা অপবাদ দিতে শুরু করল। আমরা জনি, গণমাধ্যম মানুষের মনোজগতে প্রভাব ফেলতে পারে। গণমাধ্যমের লেখায়, কথায় মানুষ সত্য জানতে পারে, ন্যায়-অন্যায়ের তফাৎ করতে পারে। তাই পত্রিকার মাধ্যমে যদি আমরা তাদের সচেতন করে তুলতে পারি তবেই আমাদের পত্রিকা প্রকাশ সার্থক হবে। হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নত না করে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অসত্য-দুর্নীতির বিরুদ্ধে, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তবেই কলমযোদ্ধার নাম স্বার্থক হবে। যার জ্ঞান, প্রজ্ঞা, শক্তি, সাহস, অর্থ মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, তবে আমি বিশ্বাস করি সে সফলকাম হবে। এসময় তিনি সবাইকে দৈনিক বজ্রশক্তির পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ার আহ্বান জানান। দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস এম সামসুল হুদা বলেন, দৈনিক বজ্রশক্তি সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল আছে এবং থাকবে। এই অন্যায়ের বিরুদ্ধে গিয়ে বলতে গিয়ে আমাদেরকে অনেক সময় ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার হতে হয়। আমাদের বিক্রয় প্রতিনিধিদের নির্যাতনের শিকার হতে হয়। বাংলাদেশে এমন কোনো পত্রিকা আছে বলে আমার জানা নেই, যে পত্রিকা বিক্রি করতে গেলে মানুষের বাধার সম্মুখীন হতে হয়। তবুও সত্য প্রকাশে পিছপা হইনি, হবো না। এসময় তিনি বজ্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এর সাথে থাকার আহ্বান জানান। সাংবাদিক নেতা আবু জাফর সুর্য বলেন, গণমাধ্যম ও সুশাসন হাত ধরাধরি করে চলে। গণমাধ্যমকে স্বাধীনভাবে চলতে না দিলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে না। তাই গণমাধ্যমের উপর সরকারসহ সবার আস্থা রাখতে হবে। ১০টি বছর একটি পত্রিকা প্রকাশ করা ছোট কোন ব্যাপার নয়, তাই এই সময়ে যারা পত্রিকাটি সচল রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে শুধু ১০ বছর নয়, এই পত্রিকার একশ’ বছর পূর্তি হবে সেই আশা রাখি। এসময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জাকারিয়া কাজল, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, দৈনিক বজ্রশক্তির সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, অগ্রণী বার্তার সম্পাদক আলী আশরাফ, সহযোগী সম্পাদক শাকিলা আলম, বিশেষ প্রতিনিধি ডা. মাহবুব আলম মাহফুজ, বাংলাদেশের আলোর রিপোর্টার নাসিমা আক্তার সোমা প্রমুখ। উপস্থিত বক্তারা ইউক্রেনে রাশিয়া যুদ্ধের অবসান চান। শান্তিপূর্ণ একটি বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেইকাজে দৈনিক বজ্রশক্তি আরো এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি