অনুষ্ঠান ও কর্মসূচি

দৈনিক দেশেরপত্রের বরিশাল বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন

16 Jul, 2014 Super Admin 678 ভিউ
দৈনিক দেশেরপত্রের বরিশাল বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন

দৈনিক দেশেরপত্রের বরিশাল বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শফিকুল আলম উখবাহ। এসময় উপস্থিত ছিলেন পত্রিকাটির বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান মো. রুহুল আমিন, সহকারী সম্পাদক সানাউল্লাহ নূরী, ডি.আই.জি বরিশাল রেঞ্জের পক্ষে এএসপি ফজলুল করিম, এ্যাড. মো. জামাল হোসেন, বিশেষ প্রতিনিধি জহিরুল এসলাম টুকু প্রমুখ।

১৬ জুলাই, ২০১৪ইং বরিশাল শহরের পশ্চিম বগুড়া সিএন্ডবি রোডের ফারজানা ভবনে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এর আগে একটি বিশাল র‌্যালি ফারজানা ভবনের সামনে থেকে যাত্রা করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় ফারজানা ভবনে এসে শেষ হয়।   

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন