আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

পর্দা নিয়ে বাড়াবাড়ি ও উগ্র আধুনিকতার শিকার নারী

04 Oct, 2022 Super Admin 484 ভিউ
পর্দা নিয়ে বাড়াবাড়ি ও উগ্র আধুনিকতার শিকার নারী

রুফায়দাহ পন্নী:

আমাদের দেশের ওয়াজকারী বক্তারা অধিকাংশই ধর্মজীবী। এই ধর্মব্যবসয়ী ওয়াজকারীরা ওয়াজ করতে উঠেই নারী বিদ্বেষী বয়ান শুরু করেন। তাদের দৃষ্টিতে নারীরা হচ্ছে ইবলিসের প্রধান হাতিয়ার যা কিনা ‘পরহেজগার’ বান্দাদেরকে ধর্মের পথ থেকে বিচ্যুত করে দেয়, জাহান্নামে যাওয়ার পথ সুগম করে দেয়। তাই নারীরা মসজিদে যাবে না, গেলে নামাজির নামাজ নষ্ট হয়ে যাবে। তারা যত্রতত্র ঘোরাফেরা করবে না, করলে ‘পরহেজগার’ বান্দাদের চোখের জেনা সংঘটিত হয়ে যাবে। নারী থাকবে আপাদমস্তক আবৃত, ‘পরহেজগার’ বান্দারা ঘরের ভিতরে ‘ঝিনুকে সুরক্ষিত মুক্তোসদৃশ’ (অনেকের ভাষায় তেঁতুল বা কলাসদৃশ) বিবিদেরকে মহব্বত করবেন। পরপুরুষ যেন তাদের চুলের অগ্রভাগও দর্শন না করতে পারে, তাদের কণ্ঠস্বর, তাদের পদধ্বনিও যেন শুনতে না পারে সে বিষয়ে তাদের পরহেজগার স্বামীরা থাকবেন অতন্দ্রপ্রহরীর ন্যায় সদা জাগ্রত। নারীরা হবে শুধুই তাদের আজ্ঞা পালনকারী। তাদেরকে যেভাবে ইচ্ছা শাসন করা যাবে, প্রয়োজন পড়লে পেটানোও যাবে। কিছুদিন আগে আরবের গ্র্যান্ড মুফতিতো নাকি স্ত্রীর গোশত খাওয়াও জায়েজ করে দিয়েছেন! পরে বিরূপ সমালোচনার মুখে তিনি তার ফতোয়া থেকে সরে আসেন।

ঠিক তাদের বিপরীত মেরুতে অবস্থান করছে অতি সেক্যুলার কথিত শিক্ষিত জনগোষ্ঠী। তারা এবং ধর্মব্যবসায়ীদের ওয়াজে সায় দানকারী জনগোষ্ঠী উভয়পক্ষই চূড়ান্ত ভারসাম্যহীন। সেক্যুলার সমাজ চাচ্ছে নারীর পোশাকের উপর যেন কোনো সীমারেখাই না থাকে। তারা দিবস-রজনি পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিষোদ্গার করলেও তাদের এই চাওয়াটা একটি পুরুষতান্ত্রিক চাওয়া। তাদের অভিসন্ধি হচ্ছে, নারী-স্বাধীনতার সুযোগ নিয়ে তারা তাদের অনাবৃত শরীর দেখে দর্শনসুখ লাভ করবে। অর্থাৎ এটা বলা যে, তোমরা আরো খোলামেলা থাকো, তোমার রূপ দেখে আমরা সুখী হই। এর প্রমাণ হচ্ছে, নারীকে যদি পোশাকের স্বাধীনতা দেওয়া হয় তাহলে যে নারী বোরকা পরতে চাইবে বা হেজাব করতে চাইবে স্বভাবতই তাকেও সেটা করার জন্য নিন্দা করা যাবে না। কিন্তু বাস্ততে কথিত ‘শিক্ষিত’ জনগোষ্ঠী সেটাকে মেনে নেন না, পর্দানশীন নারীদেরকে তাই তারা ব্যঙ্গ করেন।

বস্তুত ধর্মগুলো (কেবল ইসলাম নয়) শালীন পোশাকের পক্ষে মত দিয়েছে এবং সেটা নারী-পুরুষ উভয়েরই। যৌক্তিক কারণে আমি শেষ জীবনবিধান ইসলাম থেকেই বলছি। আল্লাহ বলছেন: “(হে নবী) আপনি বিশ্বাসী পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করে।” (সুরা নূর, আয়াত-৩০)

পরের আয়াতেই তিনি বলছেন, (হে নবী) আপনি বিশ্বাসী নারীদেরও বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত/সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাযত করে, তারা যেন তাদের আভরণ (গোপন সৌন্দর্য) প্রদর্শন করে না বেড়ায়, তবে তাদের শরীরের যে অংশ এমনিতেই খোলা থাকে তার কথা আলাদা (সুরা নূর, আয়াত-৩১)। আল্লাহ নারীর সাধারণ প্রকাশমান অংশ আবৃত করতে বলেন নি, যেটা ওয়াজকারীরা ঢাকতে বলে থাকেন। মানুষের মুখমণ্ডল সাধারণ প্রকাশমান অঙ্গ কারণ মুখমণ্ডল দেখেই একজন মানুষকে চেনা যায়। মানুষ খাদ্যগ্রহণ করে মুখ দিয়ে, শ্বাস গ্রহণ করে নাক দিয়ে, দেখে দৃষ্টি দিয়ে, শোনে কান দিয়ে, কাজ করে হাত দিয়ে, পথ চলে পা দিয়ে। এই অঙ্গগুলোকে কাপড় দিয়ে ঢেকে রাখা তারা স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যহত করে। তাই এগুলোকে আল্লাহ আবৃত রাখতে বলেন নি, বললে সেটা অপ্রাকৃতিক হতো। বিষয়টি হচ্ছে যে অঙ্গসমূহ প্রকাশ করলে আদিম প্রবৃত্তি জাগ্রত হয় সে অঙ্গগুলো সকলের সামনে আবৃত রাখার কথা আল্লাহ বলেছেন। তিনি মুখ ঢেকে রাখতে বলেন নি। বরং তিনি নারীর মুখমণ্ডল উন্মুক্ত রাখতে বলেছেন যেন তাদেরকে চেনা যায়। তিনি বলেন, হে নবী, আপনি আপনার পত্নী, কন্যা ও বিশ্বাসী নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চাদর (থেকে কিয়দংশ) নিজেদের দেহের উপর টেনে নেয়, যেন তাদেরকে চেনা যায়। এতে করে তাদেরকে কোন রকম উত্ত্যক্ত করা হবে না (সুরা আহযাব ৫৯)। মুখ ঢেকে রাখলে চেনা কঠিন হয়ে যাবে না কি?

প্রকৃতপক্ষে সমাজে নারী-পুরুষের শালীন সহাবস্থানকে উৎসাতি করতে ও সাবলীল করতে যে শিক্ষা প্রয়োজন তা বর্তমানে প্রচলিত ভারসাম্যহীন বিকৃত ধর্মগুলো দিতে পারছে না, কারণ সেগুলো কুক্ষিগত কূপমণ্ডূক কাঠমোল্লাদের হাতে আর তারা বিকৃত ইসলামটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে ওয়াজ করে খেতে ব্যস্ত।
আমাদের কথিত আধুনিক শিক্ষিতরাও ইন্দ্রিয়বিলাসের সুবিধার জন্য নারীকে পণ্য বানাতে চাচ্ছে, প্রতিটি পণ্যের মোড়কে নারীদেহকে প্রদর্শন করা হচ্ছে, নাটকে-সিনেমায়, টিভিতে, অনলাইনে নারীদেহকেই আধুনিকতা, উদারতা, স্বাধীনতা, মুক্তি ইত্যাদি শ্রুতিমধুর শব্দের মায়াজালে জড়িয়ে উপস্থাপন করা হচ্ছে। এসব করে নারীর প্রচার বাড়লেও সম্মান কতটুকু বাড়ল সে প্রশ্ন কেউ করছে না। বস্তুত ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্য অশ্লীল সভ্যতার ফেরিওয়ালা শিক্ষিত শ্রেণি উভয়ের দ্বারা নারী হচ্ছে পুরুষের দুরভিসন্ধি, নারীত্বের অবমাননা ও সামাজিক অবিচারের শিকার।

ট্যাগসমূহ:

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি