আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

বরিশালের মানুষ উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে

26 Jan, 2023 Super Admin 809 ভিউ
বরিশালের মানুষ উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে

বরিশালের সাধারণ মানুষ আজ উগ্রবাদ ও সাম্পদ্রায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধর্মান্ধ গোষ্ঠীর চক্রান্তের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। তারা বলছেন, আবহমানকাল ধরেই এ অঞ্চলে সব ধর্মের মানুষ মিলে-মিশে থাকছে। এটাই বাংলাদেশের মূল চেতনা, মানুষের মূল শক্তি। এই সম্প্রীতিকে যারা নষ্ট করতে চায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

গত দুই দিন ধরে বরিশাল জেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও প্রচারাভিযান চালিয়েছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। দলটির সদস্যরা বরিশালের বিভিন্ন অফিস-আদালত, পাড়া-মহল্লায়, বাজার-ঘাটে গিয়ে সাধারণ মানুষকে উগ্রবাদ ও সাম্পদ্রায়িকতার বিরুদ্ধে সচেতন করেছেন। তারা বলছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করেনা। কতিপয় স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম ধর্মের নানা বিকৃত ব্যাখ্যা দিয়ে ধর্মবিশ্বাসী মানুষকে গুজব, হুজুগ, সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে ধাবিত করছে। তাদের এই অপতৎপরতা রোধ করতে হলে ধর্মবিশ্বাসী মানুষের সামনে ইসলামের সঠিক আদর্শ তুলে ধরতে হবে। হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে চলা সকল অধর্মের বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার বলেন, বর্তমানে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা তথা সাম্প্রদায়িক সম্প্রীতি লালনের বিকল্প নেই। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এর মূলে রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রাম। দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, একজন খাঁটি দেশপ্রেমিক বাঙালি, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এই চেতনাকে এগিয়ে নিতে এখন সামাজিক আন্দোলন জরুরি।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ. কে. এম জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতার এক স্বর্ণময় সময় আমরা প্রত্যক্ষ করেছি মুক্তিযুদ্ধে। সব ধর্মের, সব বর্ণের, সব পেশার মানুষ এক জোট হয়ে আন্দোলন করেছে, যুদ্ধ করেছে। তখন ধর্মীয় ভেদাভেদ ছিল না, আবার ধর্মহীনতাও ছিল না। একজন মানুষের প্রতি অন্য মানুষের এমন মমতা ও ভালোবাসা আর কখনও দেখা যায়নি। যুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশেও আমরা চেয়েছি সেরকম সাম্প্রদায়িক সম্প্রীতি। সব পেশা ও ধর্মের মানুষ যদি এক হয়ে কাজ করতে না পারি তবে এ দেশের উন্নয়ন কখনই সম্ভব হবে না। একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ে তোলার জন্য সবার সম্প্রীতি ও সহাবস্থানের বিকল্প নেই।

এ ব্যাপারে হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মো. আলামিন সবুজ বলেন, কিছুদিন পূর্বে চরমোনাইয়ের অনুসারীরা ধর্মের দোহাই দিয়ে বরিশালে আমাদের সমাবেশ বানচাল করে দেয়। তারা সাধারণ মানুয়ের ধর্মানুভূতিকে কাজে লাগিয়ে তাদের কাছে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করে। তারা সাধারণ মানুষের মাঝে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার বিস্তার ঘটানোর চেষ্টা করে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, গত দুইদিন যাবৎ বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন স্থানে আমাদের কর্মীরা জনগনের মধ্যে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির কাজ করছে। এই কাজে আমরা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছি। তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা লালন করে বলে আমাদের জানিয়েছে। তারা উগ্রবাদ ও সাম্পদ্রায়িকতার বিরুদ্ধে তাদের সোচ্চার অবস্থান নিয়েছে বলে আমাদের কাছে তাদের মনোভাব প্রকাশ করেছে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি