আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

রাজনৈতিক ইসলামী দলগুলো

14 Jun, 2023 Super Admin 1111 ভিউ
রাজনৈতিক ইসলামী দলগুলো

যারা প্রচলিত রাজনীতির আদলে ইসলামকে পুনর্নিমাণ করতে চাচ্ছেন তাদের প্রতি বিনীত আরজ, এই গণতান্ত্রিক রাজনীতির ফরমেটটা ব্রিটিশ শাসকরা তৈরি করেছিলেন এবং আমাদের উপমহাদেশেও সেই পদ্ধতিটি চালু করেছিলেন। কংগ্রেস, মুসলিম লীগ ইত্যাদি দলগুলো স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য তাদের এই ফর্মুলা মেনে রাজনীতি করেছে। ইসলাম প্রতিষ্ঠার একটি স্বতন্ত্র নীতি ও পদ্ধতি আছে এবং সেটা আলস্নাহর রসুল দেখিয়ে দিয়ে গেছেন। ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে সেটাকে অনুসরণ করতে হবে। নবীর জীবনের হাজারো ঘটনার থেকে সুবিধা মতো বিচ্ছিন্ন ঘটনাকে ব্যবহার করা মানে নবীর সিরাত বা পথকে অনুসরণ করা নয়। সেটা তো জঙ্গিবাদীরাও করে, পীর-ফকিররাও করে, পথভ্রষ্ট শিয়া-সুন্নী সবাই করে। সমাজতান্ত্রিক ইসলাম যারা করে তারাও কোর’আন থেকে, রসুলাল্লাহ (সা.) ও খলিফাদের জীবন থেকে ঘটনার ও বাণীর রেফারেন্স দিয়ে নিজেদের ন্যায্যতা প্রতিপন্ন করে। কিন্তু ধর্মকে ব্যবহার আর ধর্মকে ধারণ করা এক কথা নয়।

পশ্চিমা সভ্যতার আধিপত্যের যুগে তাদের রোডম্যাপ ধরে হেটে আসল গন্তব্য কখনোই পৌছানো যাবে না। নির্বাচনে জিতলেও ক্ষমতায় থাকতে দিবে না। জীবনব্যবস্থার প্যাটার্নই আলাদা। বরং মুমিনদের সবচেয়ে বড় সম্পদ তাদের আদর্শবোধ ও চরিত্র সেটা ধ্বংস হয়ে যাবে।তারা শিখবে হেকমতের নামে কুটিলতা, আল্লাহর-রসুলের নাম ভাঙ্গিয়ে উদ্দেশ্যসিদ্ধির জন্য হালালকে হারাম করা, হারামকে হালাল করা। কারণ প্রতারকদের সাথে টেক্কা দিতে গেলে অধিকতর প্রতারণার পথ নিতে হয়, সত্যের সঙ্গে মিথ্যা মেশাতে হয়। গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিটাই এমন যেখানে সমাজের সবচেয়ে জানোয়ার টাইপের লোকটা নির্বাচিত হবে। নির্বাচিত হতে হলে মুমিনদেরকেও জানোয়ারের মতো আচরণ করতে হবে।আমরা হেযবুত তওহীদ আলস্নাহর দয়ায় ইসলাম প্রতিষ্ঠার সঠিক কর্মসূচি লাভ করেছি। আমাদের এই কর্মসূচি আমাদের রচিত নয়, স্বয়ং আল্লাহর রচিত। এখান থেকে ওখান থেকে নিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করি নি আমরা। পুরোটাই একটি হাদীসের এবারত। রসুলকে (সা.) আলস্নাহ এই কর্মসূচি দান করেছিলেন, রসুল এটা অনুযায়ী সংগ্রাম করে গেছেন এবং যাওয়ার সময় জাতির হাতে এটা তুলে দিয়ে গেছেন।হাদীসটির শুরুতেই তিনি বলছেন, আলস্নাহ আমাকে পাঁচটি কাজের আদেশ করেছেন। আমিও তোমাদেরকে সেই পাঁচটি কাজের আদেশ করছি। সেগুলো হচ্ছে

(১) তোমরা ঐক্যবদ্ধ হবে
(২) (নেতার আদেশ) শুনবে
(৩) (আদেশকারীর হুকুম) মান্য করবে
(৪) (আল্লাহর হুকুম পরিপন্থী কার্যক্রম থেকে) হেজরত করবে
(৫) আল্লাহর রাস্তায় জীবন-সম্পদ দিয়ে জেহাদ (সংগ্রাম) করবে।

হাদীসটির শেষাংশে তিনি বলছেন, যারা এই পাঁচটি কাজের ঐক্যবন্ধনী থেকে আধ হাতও বিচ্যুত হবে তাদের গলদেশ থেকে ইসলামের বন্ধন ছিন্ন হয়ে যাবে। আর যারা জাহেলিয়াতের কোনো পথের দিকে আহ্বান করবে তারা নিজেদেরকে মুসলিম বলে বিশ্বাস করলেও, নামাজ পড়লেও, রোযা রাখলেও জাহান্নামের জ্বালানী পাথরে পরিণত হবে। [হারিস আল আশয়ারী (রা.) থেকে আহমদ, তিরমিজি, বাব-উল-ইমারত, মেশকাত]
হেযবুত তওহীদ পৃথিবীতে আল্লাহ  স্বাক্ষর। আমরা এটা বলব কারণ সত্য পৌছানো আমাদের দায়িত্ব। যে বিশ্বাস করবে না সে অন্তত আমাদেরকে আখেরাতে দোষারোপ করতে পারবে না।

ট্যাগসমূহ:

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি