আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি
হে বুদ্ধিমানেরা! তোমরা কি বুদ্ধি কাজে লাগাবে না?
03 Nov, 2023
Super Admin
475 ভিউ
মুসলমান জাতিকে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে এখন ভাবতেই হবে।
- যে মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, সামরিক শক্তি, শিল্পকলা, সাহিত্য, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে এক কথায় সর্ববিষয়ে পৃথিবীর অপরাপর জাতির শিক্ষকের আসনে আসীন হয়েছিল, যারা যুক্তি ও জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত করেছিল তারা আজ কী করে যুক্তিহীনতা, বুদ্ধিহীনতার, স্থবিরতার অতল গহ্বরে নিমজ্জিত হলো?
- আরবের আইয়্যামে জাহেলিয়াতের অবিচারের ধারাকে উল্টে দিয়ে সেখানে অকল্পনীয় শান্তি, ন্যায়, সুবিচার ও মানবতা প্রতিষ্ঠা করেছিল। যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহিতার দায়ে বনু কোরাইজাকে রসুলাল্লাহ (স.) সরাসরি হত্যা করতে পারতেন, কিন্তু তা না করে তিনি তাদের পছন্দমতো বিচারক নিয়োগ করে, তাদের পছন্দনীয় বিধানের দ্বারা দণ্ড প্রদান করেছিলেন। সেই মুসলিম জাতির একটি অংশ আজ কীভাবে ফতোয়া দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে?
- মুসলিমদের মধ্যে আলাদা একটি পুরোহিত শ্রেণি থাকবে যাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনেতিক অঙ্গনে কোনো কতৃত্বই থাকবে না, তারা যাবতীয় ধর্মীয় কাজ করে দেবে এবং সমগ্র জনগোষ্ঠী ধর্মের বিষয়ে তাদের মুখাপেক্ষী হয়ে থাকবে, তারা দ্বীনের ন্যূনতম জ্ঞানও রাখবে না – এমন ব্যবস্থা কীভাবে সৃষ্টি হলো?
- উম্মতে মোহাম্মদী জাতির মধ্যে এমন কোনো শ্রেণি ছিল কিনা যারা দেশ-জাতি ধ্বংস হয়ে গেলেও তা নিয়ে সামান্যতম চিন্তা না করে পীর-বুজুর্গ হয়ে কোটি কোটি মুরিদানকে আলিশান দরবার শরীফে বসে আল্লাহর নৈকট্য লাভের তরিকা শিক্ষা দিয়ে তাদের থেকে টাকা-পয়সা নিয়ে বিপুল আরাম আয়েশে জিন্দেগী পার করেছেন ?
- মসজিদ ছিল সামাজিক সামষ্টিক জীবনের কেন্দ্রবিন্দু, বিচারালয়, সমস্ত সমস্যার সমাধানকেন্দ্র। এখন দুনিয়ার সব মসজিদ নিষ্প্রাণ, ঘুমন্ত। আর সেখান থেকে মাঝে মধ্যে মাইকে ঘোষণা দিয়ে দাঙ্গা সৃষ্টির জন্য মানুষকে উন্মত্ত করে তোলা হচ্ছে। এই বিপরীত অবস্থা কীভাবে সৃষ্টি হলো?
- প্রতি বছর লক্ষ লক্ষ ওয়াজকারী কোটি কোটি মুসলমানকে ওয়াজ করে শোনান। রেডিও, টেলিভিশনে ইসলামী বিশেষজ্ঞ-চিন্তাবিদ-ওলামায়ে কেরামদের জ্ঞানগর্ভ আলোচনা বক্ চলছে, সেখানে তারা ইসলামকে সর্বশ্রেষ্ঠ দ্বীন বলে প্রতিনিয়ত প্রমাণ করেই চলেছেন, গোনাহ না করার জন্য নসিহত করেই চলেছেন। কিন্তু এর দ্বারা সমাজে অশ্লীলতা, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকাসক্তি, সুদ, ঘুষ, রাহাজানি ইত্যাদি একটি অপরাধও কি কিছুমাত্র কমেছে? না। বরং পঞ্চাশ বছর আগের সঙ্গে বর্তমানের অবস্থার তুলনা করলে দেখা যাবে প্রতিটি সামাজিক অপরাধ শত গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে উপদেশ ফলপ্রসূ হচ্ছে না কেন?
- বিশ্বের সমস্ত পরাশক্তিগুলো নতুন নতুন বৈজ্ঞানিক মারণাস্ত্র আবিষ্কার করে, জোট-মহাজোট গঠন করে বিশ্বের সমস্ত সামরিক শক্তি, মিডিয়া এবং অর্থের পাহাড়ে বসে থেকে বাকি দুনিয়ার উপর ছড়ি ঘোরাচ্ছে। আর তাদের মিডিয়ার একচ্ছত্র প্রচারে সারা দুনিয়ায় সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। বিপরীতক্রমে এই জাতি নিজেরা হাজারো ফেরকা, মাজহাব, দলে-উপদলে বিভক্ত হয়ে মারামারি করছে, তাদের উপর চলমান অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারছে না কেন?
- বিশ্বে এখন সাংঘাতিক রকমের আদর্শের সঙ্কট, সভ্যতার সংকট (Clash of civilization) চলছে। একদিকে পশ্চিমা ধর্মহীন বস্তুবাদী সভ্যতা শত শত বছর থেকে শাসন ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, মিডিয়া ইত্যাদির মাধ্যমে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবী থেকে ধর্মকে বিদায় করতে, কিন্তু পারছে না। তাই তারা ধর্মকে ব্যক্তিগত জীবনের সঙ্কীর্ণ পরিসরে আবদ্ধ করে রেখেছে। ঐ সঙ্কীর্ণ গুহা থেকে মাথা তুলতে গেলেই তার মস্তক গুড়িয়ে দেয়। কিন্তু ধর্ম সেখানে বন্দী না থেকে বার বার সামষ্টিক জীবনে বিপর্যয় টেনে আনছে, বিশ্বকে করছে যুদ্ধক্ষেত্র। এই সমস্যার মোকাবেলা কীভাবে করা যাবে?
- এদিকে মুসলিম নামক এই জাতি দুর্ভাগ্যজনকভাবে তাদের লক্ষ্যহীন, সঠিক আকিদাহীন, শক্তিহীন, গন্তব্যহীন, প্রতিপক্ষের তুলনায় সর্বদিকে নগণ্য। এদের মধ্যে একটি শ্রেণি মরিয়া হয়ে এখানে ওখানে হামলা চালাচ্ছে এবং নিজ জাতিরই ক্ষতি সাধন করে নিজ জাতির কাছেই ঘৃণার বস্তুতে পরিণত হচ্ছে। এদের শাসকরা জনবিচ্ছিন্ন, জনপ্রিয়তাহীন। সাধারণ জনগণ হতাশ হয়ে অপেক্ষা করছে মাহদী (আ.) আর ঈসার (আ.) আগমনের জন্য। যার পয়সা আছে তিনি এলাকার মসজিদে মাদ্রাসায় দান করেন, মক্কায় গিয়ে হজ্ব করে জান্নাতের টিকিট কিনে বসে আছেন। তরুণরা আসক্ত হয়ে আছে ব্যক্তিগত ফুর্তিবাজি, অশ্লীলতা, মাদকদ্রব্য আর নিজেদের ক্যারিয়ার নিয়ে। তাদের রয়েছে আত্মপরিচয় নিয়ে বিভ্রান্তি, অতীত গৌরব নিয়ে অজ্ঞতা, হুজুগপ্রবণতা, জাতির প্রতি দায়িত্বজ্ঞানহীনতা। এর সমাধান কী?
এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জাতিকে নিবিষ্টমনে কয়েকটি বিষয় নিয়ে ভাবতেই হবে।
- একটি জাতির সংজ্ঞা মোতাবেক তারা আসলে জাতি কিনা এবং আল্লাহর কেতাব না মানা সত্ত্বেও তারা মুসলিম থাকেন কিনা?
- নবী করিম (স.) এর অর্পিত দায়িত্ব পালন না করার কারণে তারা উম্মতে মোহাম্মদী থাকেন কিনা?
- তারা বর্তমান অবস্থায় তাদের চির আকাঙ্ক্ষিত জান্নাতের উপযুক্ত কিনা?
ট্যাগসমূহ:
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি
#গোলটেবিল বৈঠক
#হাইকোর্টের রায়
#অপপ্রচার
#muchleka
#কোরবানি কখন কবুল হবে?
#হেযব�ত তওহীদ
#ইসলামি ইতিহাস
#উগ্রবাদ
#গুজব
#নারী
#পর্দা
#প্রকৃত ইসলাম
#প্রকৃত ইসলামের নারী
#হেযবুত তওহীদ
#হেযবুত তওহীদের নারী
#ইসলাম
#নোয়াখালীত
#বকধার্মিকতা
#মন্তব্য কলাম
#মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা
#কারা সেই জান্নাতি ফেরকা?
#জান্নাতি
#জান্নাতি ফেরকা
#মুস্তাফিজ শিহাব
#চলমান সঙ্কট
#মুখলেছুর রহমান সুমন
#রাজনৈতিক ইসলাম
#ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি
#রামমন্দির ও থার্ড টেম্পল
#ইসলামের অপব্যাখ্যা
#জাতি ভেঙে খানখান
#দীন নিয়ে বাড়াবাড়ি
#দীন নিয়ে বাড়াবাড়ির
#ধর্ম
#পরিণাম জাতি ভেঙে খানখান
#ফেরেশতা
#মানুষ সৃষ্টির
#মো’জেজা: কী কেন কীভাবে?
#পহেলা বৈশাখ
#সংস্কৃতির
#সাংস্কৃতিক অঙ্গন
#আমল
#ঈমান
#আদিবা ইসলাম
#এমামুযযামান
#রিয়াদুল হাসান
#লা’নত নাকি পরীক্ষা
#লানত
#কাঁটাতারে ব্যর্থ
#বিশ্বভ্রাতৃত্বের
#মুসলিম
#রোড টু ফিলিস্তিন
#নামাজ
#নামাজ কেন পড়ছেন?
#মোহাম্মদ আসাদ আলী
#ধর্মজীবিকা
#ধর্মবিশ্বাসী
#শিক্ষাব্যবস্থা
#অশান্তি সৃষ্টির কারণ
#এম আর হাসান
#চরিত্রহীন নেতৃত্ব
#বস্তুবাদী সভ্যতা
#বাস্তব সমস্যা
#মহানবীর (সা.)
#দেশকে রক্ষা
#বিশ্ব মুসলমান
#মদিনার
#রাকীব আল হাসান
#মাননীয় এমাম
#হোসাইন মোহাম্মদ সেলিম
#ইসলামের ইতিহাস
#মো’মেনদের
#দাজ্জাল
#দাজ্জালকে চিনতে হবে
#ধর্মব্যবসা
#উম্মতে মোহাম্মাদি
#তওহীদ
#মো’জেজা:
#মুসলিমরা আজ সংকটের সম্মুখীন
#খলিফা
#দীন প্রতিষ্ঠা
#দীনের মূল ভিত্তি
#লা ইলাহা ইল্লাল্লাহ
#সেরাতুল মোস্তাকিম
#২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী
#civilized’
#deterrent
#islam world
#world
#জীবনব্যবস্থা
#প্রশ্ন উত্তর
#প্রশ্নোত্তর
#হেযবুত তওহীদের
#hezbuttawheed
#hossain mohammad salim
#Resolving the Global Crisis
#Students
#ঐক্য
##MarathonHT
#Marathon
#lifestyle
#ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান
#workplace
#religious extremists
#democratic system
#economic system
#politics
#Allah
#Aqeedah of islam
#God
#Haj
#Jihad
#Kital
#Prophet Muhammad
#terrorism
#কোরবানি
#ত্যাগ
#বজ্রশক্তি
#সম্পাদক এসএম সামসুল হুদা
#সাক্ষাৎকার
#হেযবুত তওহীদের বিজয়
#রসুলুল্লাহর সুন্নাহ
#দাসপ্রথার
#জঙ্গিবাদ
#আইয়্যামে জাহেলিয়াত
#জেহাদ
#দোয়া
#সঠিক জীবন ব্যবস্থা
#জ্ঞান
#বাণী
#ইমাম মাহদী
#কবিতা
#রাজনীতি
#মাদ্রাসা শিক্ষাব্যবস্থা
#আশুরা
#শহীদ
#প্রকৃত ইসলামের মসজিদ
#মসজিদে নারী
#দাউদ খান পন্নী
#ঔপনিবেশিক যুগ
#সংগীত
#স্বাধীনতা
#খোলাফায়ে রাশেদীন
#যোদ্ধাসুফি
#স্বর্ণযুগের মোল্লাতন্ত্র
#মানুষ সৃষ্টি
#প্রকৃত ইসলামের বিয়ে
#বাংলার সুলতানী যুগ
#গণমাধ্যম
#মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত
#ইসলাম অর্থ
#শান্তি
#পাকিস্তান
#দৈনিক বজ্রশক্তি
#খেলাধুলা
#আইনের উৎস
#নির্বাচন
#সংস্কৃতি
#জ্ঞান-বিজ্ঞান
#মহানবীর লড়াই
#হজ
#সাম্যবাদ ও ইসলাম
#বাংলাদেশ
#কোর’আন
#শিক্ষা
#নবুয়তপূর্ব জীবন
#ইসলামবিদ্বেষী
#ইতিহাস ও ইসলাম
#চরমোনাই
#ওমর (রা.)
#তারেক বিন যিয়াদ
#কর্মফল
#পুঁজিবাদ
#মার্কস
#হারাম
#সুফিবাদ
#বাঙালি
#মানবজীবন
#মুসলিমদের ইতিহাস
#প্রশ্ন
#রাগ
#আকিদা
#কমিউনিজম
#জান্নাত-জাহান্নাম
#মণীষীদের জীবনী
#মধ্যযুগীয় বর্বরতা
#স্বর্ণযুগ
#গণজোয়ার
#গণপ্রতিরোধ
#তওহীদী জনতা
#কর্মজীবন
#ইসলাম আবির্ভাব
#ইসলামের বিস্তৃতি
#অর্থনীতি
#রিজিক
#বিস্ময়কর আন্দোলন
#নারী স্বাধীনতা
#মোনাফেক
#সাম্প্রদায়িকতা
#তাকওয়া
#৫ দফা কর্মসূচি
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!